মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুসেফপুর গ্রামে ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দড়িসোম, মুনশুরপুর ও টেকপাড়া এলাকার বিপুল সংখ্যক নারী ভোটারদের নিয়ে এই বৈঠক হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর।
এই সময় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের সাবেক ভিপি নায়েবুর রহমান মাসুদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন লিটন ও রুহুল আমিন মোল্লা, বিএনপির নেতা আজাদ নুরুউদ্দিন বাবুল, মাসুদুর রহমান পান্নু, মাহবুবুর রহমান সুরুজ, মইনুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুর রশিদ মোক্তার, কালীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি শাহানাজ আক্তার চামেলী প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহসিন আহমেদ, পৌর বিএনপির নেতা মো.আবদুর রহমান , কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম (সফিক), পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পাপ্পু মীরসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।