মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
কালীগঞ্জ পৌর ৯ নং ওযার্ড বিএনপি'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব কালীগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপি'র সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
আলোচনা সভায় কালীগঞ্জ পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ লাল মিয়ার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, তেলোয়াত করেন, মাওলানা মোতালেব হোসেন।
পরবর্তীতে পৌর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও দোঁয়া মাহফিলে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকন (মাষ্টার), আহ্বায়ক কমিটির সদস্য মো: শফিকুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপির সদস্য আমজাদ হোসেন, ৯ নং ওযার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক ওযার্ড বিএনপির সদস্য আলম মিয়া, জেলা জিয়া পরিষদের নেতা লিটন মাষ্টার, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: এরশাদ হোসেন প্রমূখ।
পরে বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোঁয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ ফেরিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মোখলেছুর রহমান।