নন্দরাজ দাস (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখানে শত শত বছরের ঐতিহ্যবাহী মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে বাৎসরিক পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে শত শত বছরের ঐতিহ্যবাহী মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী রক্ষা কালী মন্দিরে শনিবার শ্রী শ্রী রক্ষাকালী দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ছয় দিনব্যাপী অনুষ্ঠানমালার, মঙ্গলবার রাতে শ্রী শ্রী রক্ষাকালী দেবীর পূজা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার দুপুরে মন্দির প্রাঙ্গনে মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
মহোৎসবে হাজার হাজার সনাতনী পুণ্যার্থী অংশগ্রহণ করেন এবং পুণ্যের আশায় শ্রী শ্রী রক্ষাকালী দেবীর কাছে প্রার্থনা করেন, আয়োজকরা বলেন শত শত বছর ধরে এই মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী দেবীর পূজা অর্চনা হয়ে আসছে আমরা আগামী দিনে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি পন্ডিত দাস,সাধারণ সম্পাদক ধীরেন দাস এবং মন্দির কমিটির সহ সভাপতি যতীন দাস ,রিদয় দাস সহ সকল ভক্তবৃন্দরা।