1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে – মো: খায়রুল হাসান

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়। উক্ত প্রচার মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান। মিছিলটি জামালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে বাসাইর বাজার ট্রলার ঘাটে এসে শেষ হয় । এদিকে মিছিল সমাবেশে কালীগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলার সাবেক আমীর মাহমুদুল হাসান, জামালপুর ইউনিয়নের আমীর কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ নজরুল ইসলাম ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমেদ, সোহরাব হোসেন, মাওলানা আইয়ুব আলী, সাংবাদিক হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো খায়রুল হাসান বলেছেন ২০১৪, ২০১৮,২০২৪ ইং সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

জনগণ আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচনে বিগত দিনের ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে ইনশাআল্লাহ। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং বৈষম্য দূর করে একটি স্বনির্ভর মানবিক বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাট থাকবে না। তাই আগামী নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে রায় দিবেইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর