1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২২ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে নগরীর ইকবাল কুটিরে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ডাঃ এফ রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক দূর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার নবকণ্ঠ)। এছাড়া কমিটিতে সহ-সভাপতি আব্দুর রশিদ (দৈনিক গণমানুষের আওয়াজ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন (দৈনিক প্রথম সূর্যদয়), সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), মোঃ রাকিব হোসেন (চীফ রিপোর্টার সাপ্তাহিক সারাজাহান), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (দৈনিক বর্তমান কথা), দপ্তর সম্পাদক জয় (দৈনিক আজকের বসুন্ধরা, সহ দপ্তর সম্পাদক শামিম (দৈনিক মুক্তবলাকা, ক্রীড়া সম্পাদক রাজু হাসান (দৈনিক ঢাকা) দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, মোঃ আক্তার হোসাইন, এমদাদুল হক, রবিউল ইসলাম, দোলন ও নাইম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ ফিরোজ (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক সারাজাহান), জানে এ আলম (সম্পাদক ও প্রকাশক  দৈনিক কণ্ঠবানী), বায়োজিদ হোসেন (দৈনিক নওরোজ)।

এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন (আনন্দ টিভি, আব্দুল গাফফার (যুগান্তর), রেজাউল করিম মোল্লা (সাপ্তাহিক আদর্শবাণী, হেলেনা আক্তার (ভোরের সময়), মনির (বাংলাদেশের আলো), জাহিদ (বাংলাদেশ কণ্ঠ), ফটো সাংবাদিক রাজু, মুজিবুর রহমান (চলচিত্র অভিনেতা), রফিকুল ইসলাম, সানি।

নবগঠিত এ কমিটির নেতারা গাজীপুরে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর