1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বেসরকারি সংস্থা এসডো এর উদ্যোগে পাইকগাছা অফিসার্স ক্লাবে GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার চেয়ারম্যান দিপ্তী রানী বিশ্বাস-র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন,​ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আকতার, পানি উন্নয়ন বোর্ড (পাইকগাছা)-র উপ-সহকারী প্রকৌশলী মোঃ রিয়াজুল আজাদ, পাইকগাছা প্রেসক্লাব-র সাহিত্য ও প্রচার সম্পাদক সাংবাদিক বি.সরকার
সিপিপি-র ইউনিয়ন টিম লিডার গোরাচাঁদ মহোলদার।
২০ মে বুধবার সভার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল, সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা, আত্মপ্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা এবং উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাসে নারী নেতৃত্বভিত্তিক কমিউনিটি উদ্যোগসমূহ উপস্থাপন করেন, সংস্থার নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগী। এছাড়া উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা রিট সরকার, মনিটরিং, লার্নিং, এন্ড রিপোর্টিং অফিসার রাইমোহন সরকার সহ উপজেলার লতা ও দেলুটী ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে টিমলিডারগন।
উলেখ্য UN Women এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বেসরকারি সংস্থা Association for Social Development & Distressed Welfare (ASDDW) এর উদ্যোগে “Gender Responsive Disaster Risk Reduction in Bangladesh (GRDRRIB)” শীর্ষক একটি প্রকল্প দাকোপ উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন এবং পাইকগাছা উপজেলার লতা ও দেলুটি ইউনিয়নে বাস্তবায়ন করছে। এটি GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা (Inception Meeting)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর