1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

বি.সরকার। ​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে।
১৮ মে ​রবিবার সকালে কলেজ চত্বরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
​​কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​খুলনা জেলা পরিষদ-র নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, খুলনা জেলা বিএনপি-র সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি এ্যাড. জি এ সবুর, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু এবং সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আবু সাঈদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ। ​​অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও সামাজিক উন্নয়নে মনিরুল হাসান বাপ্পীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন, তার যোগ্য নেতৃত্বে খুলনা জেলা পরিষদ জেলার বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মনিরুল হাসান বাপ্পী বলেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে ​প্রধান অতিথির বক্তব্যে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি ফসিয়ার রহমান মহিলা কলেজের উন্নয়নে, কলেজের জন্য একটি ৪ তলা ভবন নির্মাণ, ছাত্রীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা অনুদান এবং কলেজের জন্য ল্যাপটপ প্রদানের ঘোষণা দেন।
​​অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক (ক্রোস্ট) প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর