1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকার আশরাফ ইলেকট্রনিক্স ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফ হোসেন সেতু (২৬)। তিনি মোক্তারপুর মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতুর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ টাকা।
ঘটনার পর এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২১ নভেম্বর ২০২৫) দায়ের করেন।
এ ঘটনায় এসআই (নিঃ) হায়াতুর রহমানকে তদন্তভার প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এলাকায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর