1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

গাজীপুরে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর রাসেল বেপারী (৩৮) নামে এক যুবককে উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে অপহৃত রাসেল বেপারী ও তিন জন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। অপহৃত রাসেল বেপারী কালিগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস গ্রামের বাসেত উদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে রাসেল ব্যাপারীকে অপহরণকারী শাকিল মোল্লা কৌশলে তার বাড়ি থেকে ডেকে এনে মোটরসাইকেল যোগে অপহরণকারীর বাড়ির পাশে পরিত‍্যক্ত মুরগির ফার্মের ভিতরে হাত পা বেঁধে এক লক্ষ ৭৫ হাজার টাকা মুক্তিপনের দাবি করে মারধর শুরু করে। রাতভর নির্যাতনের পর টাকা না পেয়ে শনিবার সকাল থেকে পূনরায় মারপিট শুরু করলে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা দুপুর ১২ টার দিকে ৯৯৯ লাইনে ফোন করেন। ফোন পেয়ে কালীগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার একটি পরিতক্ত মুরগির ফার্ম থেকে
অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের করিম মোল্লার ছেলে শাকিল মোল্লা (৩৫), একই ইউনিয়নের রাতকানা গ্রামের মো: নুরচান আকন্দের ছেলে গোলজার হোসেন (৩৬)
এবং পার্শ্ববতী মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের মোঃ বাবুল মোড়লের ছেলে মোঃ নাঈম মোড়ল (২৫)।
অপহরণের বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা অপহৃত রাসেল বেপারীকে উদ্ধার করে। এ সময় অভিযান চালিয়ে হত্যা,অপহরণ ও মাদকসহ ১১ মামলার আসামি শকিল মোল্লাহসহ ৩ অপরহানকারীকে গ্রেপ্তার করি । উক্ত বিষয় কালীগঞ্জ থানায় একটি মামলা রুজ হয়েছে। শনিবার সন্ধ্যায় গ্রেফতারকৃত অপহরণকারীদের সাত দিনের পুলিশ রিমান্ডোর আবেদন সহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর