1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সিসিআইসি কর্তৃক হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। জানা গেছে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসান ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় নভেম্বর মাসে ছাব্বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল দশটায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২৬ টি (ছাব্বিশ) স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ৯২ হাজার টাকা নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) নড়াইল  আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।
এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, সিসিআইসি সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর