1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল থেকে দিনভর বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, একক ও দলীয় অভিনয়, নৃত্য, ছড়া/কবিতা আবৃত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফুলদী চাইল্ড এডুকেশন ইনস্টিটিউট এর সভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অলংকৃত করেছেন মিসেস নিগার সুলতানা সিথি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবকবৃন্দ- শামসুজ্জামান খান স্বপন মিয়া, জাহাঙ্গীর হোসেন খান কচি মিয়া, মোঃ সউদ খান, মোঃ ছাদিম মিয়া, জনাব আবুল হাসেম খান।
অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কালাম খান তুষার দু’জন সফল অভিভাবক নিমন্ত্রণ করেছেন, সন্তানদের সু-শিক্ষা ও উচ্চশিক্ষা লাভের জন্য যারা স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করেছেন মোঃ আদিব মিয়া এবং মোঃ ফাইজুল্লাহ খান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমিন্ডত করেছেন- অত্র এলাকার যুব সমাজ সেবক ফেরদৌস খান, মোঃ ছফর খান, ফারুক শেখ, শাখাওয়াত হোসেন খান।
কৃতি শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেছেনঃ
মাওলা আলী খান রাজিব। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে সন্ধ্যার পর অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিষ্ঠানের সভাপতি মোয়াজ্জেম হোসন রাসেল ও পরিচালক আবুল কালাম খান তুষার ১০০% উপস্থিতি শিক্ষার্থীদের ও সেরা মায়েদেরসহ সিনিয়র সিটিজেন শিক্ষার্থীদের দাদা, দাদু, নানা, নানুদের হাতে পুরস্কার তুলেদিয়ে সম্মানিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর