1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ মনোনীত এমপি পদ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যধানে জয়ী এ কে এম ফজলুল হক মিলন, তিনি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামে বাসিন্দা, তার নির্বাচনী ভোট কেন্দ্র দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ।

হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে স্থানীয়রা নেতাকর্মী ও সাধারণ মানুষজনের মধ্যে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ বিএনপির নীতি নির্ধারকদের কাছে দাবী জানান একে এম ফজলুল হক মিলন কে “মন্ত্রী হিসাবে গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জের জনগণের একটি দাবি ”বাংলাদেশর নতুন সরকারের মন্ত্রী সভায় আমাদের একে এম মিলন ভাই যেন স্থান পায়।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মো. মনির উদ্দিন পাঠান ( মিঠু) আমাদের প্রতিনিধিকে বলেন, আমাদের জেলায় সব সরকারের আমলেই কেউ না কেউ মন্ত্রী, উপদেষ্টা হচ্ছেন , গাজীপুর জেলাকে বাংলাদেশ দ্বিতীয় রাজধানী বলা হয়, গাজীপুরে বিশাল ভৌগলিক এরিয়ায় ফজলুল হক মিলন এর আগেও সংসদে প্রতিনিধিত্ব করেছেন , সেই অভিজ্ঞতার আলোকে একে এম ফজলুল হক মিলন ভাই কে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন আমাদের প্রাণের দাবি।

কালীগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত সাবেক মেয়র লুৎফর রহমান বলেন, একে এম ফজলুল হক মিলন শিক্ষা-যোগ্যতায় ও রাজনৈতিক দিক থেকে অনেক বিজ্ঞ একজন মানুষ। তাকে মন্ত্রী করা হলে দেশ ও জাতীর উন্নতি হবে।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, বাংলাদেশ ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার মতো গাজীপুর জেলার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ সাংসদ সদস্য হিসেবে নেই । তিনি আওয়ামী আমলে গাজীপুর জেলা বিএনপিকে আগলে রেখেছিলেন। তার মতো একজন মানুষকে মন্ত্রী করা এখন সময়ের দাবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর