1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

আমিয়াল গ্রুপের কর্ণধার সৌদি প্রবাসী ইয়াছিন মিয়ার উদ্যোগে রমজানের ২০০০ পরিবার পেল উপহার সামগ্রী

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

সৌদি আরবের ব্যবসায়ী আমিয়াল গ্রুপের কর্ণধার প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়ার উদ্যোগে পবিত্র রমজানের উপহার সামগ্রী ২০০০ পরিবারের মধ্য বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ২ হাজার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ভাদার্ত্তী গ্রামের তারা মিয়ার ছেলে দানশীল এই ইয়াছিন মিয়া।
কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও, মুনশুরপুর, দড়িসোম, দেওয়ালেরটেক, টেকপাড়া, তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম, বঙ্গবন্ধু, দক্ষিণ ভাদার্ত্তী, রূপগঞ্জের দাউদপুর, বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া, জামালপুর ইউনিয়নের ছৈলাদী, কলাপাটুয়া, দালানবাজার এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও দুই কেজি পেয়াজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে আমিয়াল গ্রুপের কর্ণধার ইয়াছিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মুফতি আল-মামুন, শোয়েব আহমেদ, আল-মামুন, মাওলানা সানাউল্লাহ ও শাহা জালাল প্রমুখ।
প্রবাসী ইঞ্জিনিয়ার ইয়াছিন মিয়া বলেন, দীর্ঘ ২৬ বছর যাবত আমি সৌদি আরবে অবস্থান করছি। ১০ বছর ধরে এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ও অভাব লাঘব করার জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমার পরিশ্রমের অর্থ থেকে মানুষকে আমি দান-ছদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছে, তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর