1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৪। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

৪ মার্চ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়ল বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নূর আলম (৩২)। তিনি দিনাজপুরের চিনির বন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসীন্দা।তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন— দেওয়ানগঞ্জের রবীন (৩৫), টাঙ্গাইল মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। বালীগাঁও মোড়লবাড়ী এলাকায় পৌঁছে চালক অন্য একটি গাড়ি সাইড দিতে গিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় ট্রাকের পেছনে থাকা প্রাণ ফ্রুটোর একটি কাভার্ড ভ্যানও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। নিহত নূর আলম এর মৃত দেহ তার পরিবারের নিকট দেওয়া হয়েছে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর