1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জ উপজেলা,গাজীপুর জেলা বাসী, ও দেশবাসীকে এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর ৫ আসনের নব – নির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদুল ফিতর বয়ে আনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদ শুধু আনন্দের দিনই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোরও এক অনন্য উপলক্ষ।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় সেই প্রত্যাশাই সবার। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।
সালাউদ্দিন আহমেদ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হলে একটি সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি গাজীপুর জেলা এবং কালীগঞ্জ উপজেলা ও কালিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
“ঈদ মোবারক” “ঈদ মোবারক” ” ঈদ মোবারক “।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর