1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে জামিনের পরেই জেল গেটে ফের আটক ইউপি চেয়ারম্যান বিপ্লব

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব জামিনে মুক্তি পাওয়ার পরপরই পুনরায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের প্রক্রিয়া শেষে সকালে কারামুক্ত হন বিপ্লব। জেলগেটে তার আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ স্বজন ও সমর্থকরা তাকে স্বাগত জানান। এ সময় তাকে গাড়িতে ওঠানোর মুহূর্তে ডিবি পুলিশের একটি দল এসে পথরোধ করে।

পরে অতিরিক্ত সদস্য এসে তাকে আটক করে পুলিশের গাড়িতে তুলে নেয়। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সামান্য ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
গ্রেফতারের কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য দেয়নি ডিবি পুলিশ।

এর আগে, গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বিপ্লবকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
পরদিন ১৬ মার্চ জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে আদালতের আদেশ কারাগারে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ওইদিন তিনি মুক্তি পাননি।

চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, অজ্ঞাতনামা আসামি করে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। আদালত জামিন দেওয়ার পরও নতুন করে কোনো ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে, লালমনিরহাট জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি। তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি ভিজিএফ চালের বরাদ্দ নিয়ে ‘৩০ শতাংশ’ কমিশন সংক্রান্ত একটি অডিও ফাঁসকে কেন্দ্র করে চেয়ারম্যান বিপ্লবকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
সংশ্লিষ্ট মহলের ধারণা, ওই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে আইনি চাপ বৃদ্ধি পায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর