1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক  সভা অনুষ্ঠিত 

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মোঃ আকাশ উজ্জামান শেখ

রামপাল (বাগেরহাট ) প্রতিনিধি

বাগেরহাট জেলার রামপালে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), অভিজিৎ চক্রবর্তী ও রামপাল থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফা , উপজেলা যুব উন্নয়ন  কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রামপাল  উপজেলা আনসার ভিডিপি অফিসার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান প্রমুখ।

এ সময় রামপাল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং বক্তারা খাল খনন, ধূমপান, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, রাস্তা সংস্কার এই বিষয়ে আলোচনা করেন।

এ সময় সকলের উদ্দেশ্যে  সভাপতি  তামান্না ফেরদৌসি বলেন, রামপাল উপজেলায় আগের তুলনায় আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। এজন্য তিনি রামপাল থানা অফিসার ইনচার্জ এর প্রতি  ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রামপাল থানা অফিসার ইনচার্জ বলেন, আমরা আপনাদের সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি এবং আমরা মাদক, জুয়া, ঘের দখল,ও চাঁদাবাজি নিরসন করতে সক্ষম হয়েছি । পুলিশকে আইনি কার্যক্রম করতে সহযোগিতা করার কারণে সভাপতি রামপাল উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর