1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

বস্তা মাথায় থানার ওসি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেনের কাজে প্রশংসায় ভাসছে গোটা পুলিশ।নিজ মাথায় একটি বস্তা নিয়ে দৌড়ে আগুনের হাত থেকে মালামাল রক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পুলিশের ওই কর্মকর্তা।এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে লিখেছেন’ এমনপুলিশ ই চেয়েছিলাম’।

জানা গেছে, ২৩ নভেম্বর রোববার দুপুরে পূবাইল থানাধীন কুদাব এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাতের সংবাদ পেয়ে পুবাইল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছান।এসময় উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা না করে এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করছিল, ঠিক তখন ওসি নিজে দৌড়ে গিয়ে তুলার গুদাম থেকে একটি বড় বস্তা নিজের মাথায় নিয়ে নিরাপদ স্থানে রাখেন। ওসির এই মানবিক কাজ দেখে উপস্থিত সকলে আগুন নিয়ন্ত্রণ ও গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করেন।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন বলেন, গুদামের আগুন যখন ছড়িয়ে পড়ছিল তখন আমি উৎসুক জনতাকে গুদাম থেকে মালামাল সরিয়ে নিতে সাহায্য করার জন্য অনুরোধ করি। এর মধ্যে থেকে ৩/৪ জন ছাড়া কেউ আগুন নেভাতে না আসায় আমার সাথে থাকা পুলিশ সদস্যদের কে উৎসুক জনতাকে সামাল দিতে বলি।পরে নিজেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদাম ভেতরে থেকে একটি জুটের বস্তা মাথায় নিয়ে বাইরে আসি, এরপর সকলেই আমার সাথে গুদামের মালামাল সরিয়ে নিতে সাহায্য করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের কিছু মেশিনারিজ ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
এই পুলিশ কর্মকর্তা আরোও জানান আমি শুধু একজন আইনের রক্ষক হিসেবে নয় একজম মানুষ হিসেবে এই কাজ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর