1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃ মুক্তাদির, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার খলাপাড়াস্থ ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সরকারি-বেসরকারি সব দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনসহ সরকারি ভবনে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৯টায় কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিশু কিশোরদের কুচকাওয়াজ এবং উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সাব-রেজিষ্ট্রার হাফিজুর রহমান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম আক্তার হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোন্নাফ, মেডিকেল কর্মকর্তা ডা. মো. ইমরান খান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর