1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীদের চিকিৎসা সেবা প্রদান

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে বিশিষ্ট সমাজসেবক নাজমুল গণি লাভলুর উদ্যোগে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান কার্যক্রম সম্পাদন করেছেন।
রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় উত্তরগাঁও, মুলগাঁও, চরপাড়া, ঘোনাপাড়া, দেওপাড়া ও চৈতরপাড়ার এলাকার শতাধিক নারী রোগীদের গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও জেনারেল ফিজিশিয়ান সমস্যায় চিকিৎসক কানিজ ফাতেমা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
সমাজসেবক নাজমুল গণি লাভলু সমাজের বয়স্ক ও বিধবা মহিলাদের ভাতা প্রদান সহ মানবাধিকার রক্ষা এবং সমাজ ব্যবস্থায় আমূল্ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন।
উদ্যোক্তা নাজমুল গণি লাভলু বলেন, সমাজে অনেক বয়স্ক লোক রয়েছে। এই বয়সে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। সন্তানরা তাদের প্রতি তেমন খেয়াল রাখে না। তাদের দেখলে আমার বাবা-মার কথা মনে পড়ে যায়। তাই তাদের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। এলাকার অনেক বন্ধু ও ছোট ভাইদের সহযোগিতায় মানবসেবা করে যাচ্ছি। সকলের সহযোগিতা পেলে এমন মহতী কাজ আরও প্রসারিত করতে পারবো।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না। এলাকার কৃতি সন্তান নাজমুল গণি লাভলু সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধের ব্যবস্থা করেছেন। তিনি এলাকার অনেক বয়স্ক ও বিধবাকে ভাতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি অভাবী ছেলে মেয়েদের লেখা পাড়ার খরচ বহন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর