1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর কাজী ফজলুল হক মার্কেট থেকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ মানবাধিকার, আমাদের প্রতিদিনের মৌলিক চাহিদা’।
পরে কালীগঞ্জ উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা শাখা অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহাবুব হাসান সবুজ, উপপেষ্টা এম. মোজাম্মেল হক মনজু ও মো.সফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন মোড়ল, বক্তারপুর ইউনিয়ন অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কাজী ইশতিয়াক আহমেদ নাঈম, তথ্যবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর