1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারী) গাজীপুরের কালীগঞ্জ উপজেলাধীন সকল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের স্থাণীয় নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ধর্মপ্রাণ মুসল্লি সাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মসজিদ গুলোতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। পৃথিবীতে হাতে গোনা কয়েকজন নেতার জানাজায় বিপুল মানুষের ঢল নেমেছে। মরহুমা খালেদা জিয়ার জানাজা ছিল তেমনই একটি ঐতিহাসিক ঘটনা। এমনকি তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার চেয়েও তা ছিল বৃহৎ। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর