1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পঠিত

এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।

২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের বাজার ও ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকা মনিটরিং ও পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মনীষা আহমেদ।

বাজার পরিদর্শনকালে তিনি বলেন, রমজান সিয়াম সাধনার মাস আর এ মাসে অতিরিক্ত মূল্য পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না। রোজা ও ঈদকে সামনে রেখে পৌর শহরের যানজট নিরসন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে চালক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে রমজানকে সামনে রেখে বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি
জানান। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ওসি
নুরুল আলম, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, শ্রীবরদী পৌরসভার বাজার পরিবদর্শক ফিরোজ হোসাইন, হিসাব রক্ষক তারেক হাসান, কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা নিরাপদ
খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ উপজেলা ও পৌরসভার স্টাফ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর