1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে মোটরসাইকেল – ট্রাক সংঘর্ষে নিহত ২

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মো. মোঃ মুক্তাদির হোসেন , স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার জিন্দা গ্রামের মঞ্জুর হোসেনের পুত্র নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের পুত্র মিহাত আকন্দ (১৫)।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারী) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান (দর্জীবাড়ি) সংলগ্ন এশিয়ান হাইওয়েতে, বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে একটি ট্রাক (যার রেজি. নং ঢাকা মেট্রো ট ১৪-১১৮৬) নাম্বার বিহীন একটি RTR মোটরসাইকেলের পিছন থেকে আঘাত করলে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে থাকা দুই জন আরোহী রাস্তায় পরে গুরুতর আহত হয়। এসময় এলাকার লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নওশের ও মিহাদকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এস.আই (নিঃ) মাহমুদুল হাসান হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদের প্রাথমিক সুরতহালের রিপোর্ট প্রস্তুত করেন। এ সম্পর্কে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর