1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জে মাদকরিরোধী অভিযানে দুই মাদকসেবীকে কারাদন্ড

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ১. কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের সুলতান উদ্দিন শেখের পুত্র মো. সোলাইমান শেখ (৪৪), ২. একই ইউনিয়নের বেরুয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সোহরাব হোসেন (২৬)।

ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’র ৩৬(৫) ধারায় পৃথক দুই মামলায় সোলাইমান শেখ ও সোহরাব হোসেনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। যাহার মামলা নং- ৪৬/২৬ ও ৪৭/২৬, তারিখ- ২৭/০২/২০২৬ ইং।

এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা
বলেন, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদকসেবীকে দুটি মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর