1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত

হুমায়ুন ফরিদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১৬ মার্চ সোমবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ মডেল থানার এএসআই সুমন চন্দ্র দেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপ জামালগঞ্জ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রহমত আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) নমিতা রানী মিশ্রী, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) টিটু তালুকদারসহ জামালগঞ্জ ব্রাঞ্চের সকল কমিউনিটি ম্যানেজারগণ।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর