
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল (বাগেরহাট ) প্রতিনিধি
বাগেরহাট জেলার রামপালে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), অভিজিৎ চক্রবর্তী ও রামপাল থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফা , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রামপাল উপজেলা আনসার ভিডিপি অফিসার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান প্রমুখ।
এ সময় রামপাল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং বক্তারা খাল খনন, ধূমপান, মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, রাস্তা সংস্কার এই বিষয়ে আলোচনা করেন।
এ সময় সকলের উদ্দেশ্যে সভাপতি তামান্না ফেরদৌসি বলেন, রামপাল উপজেলায় আগের তুলনায় আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। এজন্য তিনি রামপাল থানা অফিসার ইনচার্জ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রামপাল থানা অফিসার ইনচার্জ বলেন, আমরা আপনাদের সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি এবং আমরা মাদক, জুয়া, ঘের দখল,ও চাঁদাবাজি নিরসন করতে সক্ষম হয়েছি । পুলিশকে আইনি কার্যক্রম করতে সহযোগিতা করার কারণে সভাপতি রামপাল উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।