1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রীশ্রী  রক্ষা কালী মন্দিরে বাৎসরিক  পূজা ও মহোৎসব অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নন্দরাজ দাস (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে শত শত বছরের ঐতিহ্যবাহী মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী শ্রী  রক্ষা কালী মন্দিরে বাৎসরিক পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে শত শত বছরের ঐতিহ্যবাহী মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী রক্ষা কালী মন্দিরে শনিবার শ্রী শ্রী রক্ষাকালী দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ছয়  দিনব্যাপী অনুষ্ঠানমালার, মঙ্গলবার রাতে শ্রী শ্রী  রক্ষাকালী দেবীর পূজা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার দুপুরে মন্দির প্রাঙ্গনে মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

মহোৎসবে হাজার হাজার সনাতনী পুণ্যার্থী অংশগ্রহণ করেন এবং পুণ্যের আশায় শ্রী শ্রী রক্ষাকালী দেবীর কাছে প্রার্থনা করেন, আয়োজকরা বলেন শত শত বছর ধরে এই মন্দিরে শ্রী শ্রী রক্ষাকালী দেবীর পূজা অর্চনা হয়ে আসছে আমরা আগামী দিনে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর পঞ্চায়েত সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি পন্ডিত দাস,সাধারণ সম্পাদক ধীরেন দাস এবং মন্দির কমিটির সহ সভাপতি যতীন দাস ,রিদয় দাস সহ সকল ভক্তবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর