1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছার ২ তরমুজ ব্যবসায়ী দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত। ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোরে এ সড়ক দুর্ঘটনায় পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মৃত মোঃ শহিদুল ইসলাম সানার পুত্র মোঃ শরিফুল সানা (৪৩) নামে এক এ তরমুজ ব্যবসায়ী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন! এসময় তার সাথে থাকা ভাইরা ভাই জিলেজ পাইকগাছা গ্রামের মৃত মোঃ মোসলেম মোড়লের পুত্র মোঃ হানিফ মোড়ল (৫০) একটা পা হরিয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে সকাল ১০ টার দিকে মৃত্যুবরণ করেন। দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহত দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। তরমুজ বিক্রি সহ ব্যবসায়িক কাজ শেষ করে দিনাজপুর থেকে ফেরার পথে দিনাজপুর ও বগুড়ার সংযোগস্থল বিরামপুরে পৌঁছালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে!
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলু বোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষি বোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে ট্রাক দু’টি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানা পুলিশ সুত্রে জানা যায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বর্তমানে ঐ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের স্বজন-রা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনার প্রস্তুতি চলছে। এদূর্ঘটনায় মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর