1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোঁয়া অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

কালীগঞ্জ পৌর ৯ নং ওযার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব কালীগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ড কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা।
বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
আলোচনা সভায় কালীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ লাল মিয়ার সভাপতিত্বে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুব দলের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, তেলোয়াত করেন, মাওলানা মোতালেব হোসেন।

পরবর্তীতে পৌর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোঁয়া মাহফিলে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকন (মাষ্টার), আহ্বায়ক কমিটির সদস্য মো: শফিকুল ইসলাম, পৌর ওয়ার্ড বিএনপির সদস্য আমজাদ হোসেন, ৯ নং ওযার্ড যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক ওযার্ড বিএনপির সদস্য আলম মিয়া, জেলা জিয়া পরিষদের নেতা লিটন মাষ্টার, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: এরশাদ হোসেন প্রমূখ।

পরে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোঁয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ ফেরিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: মোখলেছুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর