
নন্দরাজ দাস(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নবনির্বাচিত মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে সিরাজদিখান উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোট, রবিবার সকাল ১১ টায় মুন্সিগঞ্জ ১ (শ্রীনগর, সিরাজদিখান) এর নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর বাড়িতে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সদস্য সচিব সুভাষ মন্ডল, সিরাজদিখান উপজেলা জাতীয় হিন্দু যুব মহাজনের সভাপতি গণেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক কৌশিক মন্ডল আকাশ,যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ রাজ দাস, সিরাজদিখান উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক অন্তু মন্ডল, উপজেলা হিন্দু যুব মহাজোটের সদস্য নিতাই মন্ডল, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য অন্তর মন্ডল।