1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে চুনারুঘাটে চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেফতার

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ জসিম মিয়া, চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় পৃথক অভিযানে এক ইউপি চেয়ারম্যানসহ দুইজন রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদালুর রহমান আব্দাল। সোমবার (১২ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

অপরদিকে, একই দিনে বিকেল আনুমানিক ৪টার দিকে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি কাহহার মিয়াকে আটক করে পুলিশ। তিনি রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কাহহার মিয়া ও চেয়ারম্যান আবদালুর রহমান আব্দাল দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দাপট দেখিয়ে চলতেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অন্যায়, নিপীড়ন ও হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর