1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫১ সদস্যের কমিটি গঠন

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে কাঠ ব্যবসায়ীদের সংগঠন চুনারুঘাট উপজেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি-র ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কাঠ ব্যবসায়ীদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ আঃ করিম সরকারকে সভাপতি এবং মোঃ সফিক মিয়া মহালদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ মারুফ মিয়াকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটিতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫১ জন কাঠ ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, চুনারুঘাটে কাঠ ব্যবসা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে পরিচিত। এই পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে একটি সুসংগঠিত কমিটি গঠন অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আঃ করিম সরকার বলেন, সংগঠনের মাধ্যমে কাঠ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, ব্যবসায়িক সমস্যা সমাধান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মোঃ সফিক মিয়া মহালদার বলেন, কাঠ ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সমিতি কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে নিয়মিত সভা-সমাবেশের আয়োজন করা হবে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের সার্বিক কার্যক্রম সফল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর