1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

সরকার দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না: চুনারুঘাটে জি কে গউছ

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

সরকার দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোষ করবে না বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি অন্যায়, দুর্নীতি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফীন।

জি কে গউছ বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ এবং দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি খাত। কৃষি উৎপাদন বাড়াতে হলে সেচ ব্যবস্থার উন্নয়ন ও পানির সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার দেশের নদী, খাল-বিল ও জলাধারগুলো পুনরুদ্ধারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক রয়েছে সারা দেশে। সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই খাল পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের করের টাকা যেন যথাযথভাবে উন্নয়ন কাজে ব্যয় হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে।

তিনি বলেন, সরকার যখন জনগণের জন্য কোনো সুবিধা বা সহায়তা দেবে, তা প্রকাশ্যভাবে জানিয়ে দেওয়া হবে। এতে কোনো ধরনের গোপনীয়তা বা লুকোচুরি থাকবে না। সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, বুচিনালা খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। এতে জলাবদ্ধতা কমবে এবং কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক করিম সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর