1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

অভয়নগরে চালককে হত্যা করে ইজিভ্যান ছিনতাই

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পঠিত

সংবাদদাতাঃ

যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে এক যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের মেজো ভাই লিখন শেখ বলেন, ‘ ১১ আগস্ট সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন তা বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের। কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে ভ্যান চুরির উদ্দেশ্যে চালককে শ্বাসরোধে হত্যার পর লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর