1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

আলোছায়া’র উদ্যোগে মনিরামপুরে নিম্ন আয়ের ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

রিপোর্ট-বি এম শামসুর রহমান জসিমঃ

যশোরের মনিরামপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’। প্রতিবছরের ন্যায় এ বছরও সংস্থাটির উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর চেয়ারম্যান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. রিপুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), মো. আরিফুল ইসলাম (বিসিএস), সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ ও আলামিন সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থাটির সদস্য হাফেজ ইনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন।
বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চিকন চাল, ১ কেজি বিরিয়ানির চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক প্যাকেট নুডুলস, ১ কেজি ফ্রেশ লবণ, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি মসুর ডাল ও দুই প্যাকেট গুঁড়ো দুধ। খাদ্য সামগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় একটি করে গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান এবং ৫০০ গ্রাম হুইল পাউডার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা যে নিরলস কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। পবিত্র ঈদে এই উপহার সামগ্রী নিম্নআয়ের মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর