1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন ৯ নভেম্বর রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, পৌর বিএনপি নেতা সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, মেছের আলী সানা, মাষ্টার মুজিবুর রহমান, ইমরান সরদার, ওবায়দুল্লাহ সরদার, আবু হুরায়রা বাদশা ও নাজমুল হুদা মিন্টু। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর