1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যা: নৃশংস খুনের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

চুনারুঘাট মধ্যবাজারে নৃশংসভাবে খুন হওয়া মোঃ আব্দুর রহিম মরতুজ ড্রাইভারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রাক–সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর’২৫ মঙ্গলবার বিকালে শুরু হওয়া মানববন্ধনে কয়েক শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দাবি জানাই জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।”উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, “মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।” এছাড়া বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমানসহ অন্যান্য বক্তারা বলেন, “একজন পরিশ্রমী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধকারীদের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো বিচার গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধনের সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় যখন নিহত মরতুজ ড্রাইভারের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই—বাবার খুনিদের ফাঁসি চাই।”

একই দিন বিকাল ৪টা ৩০মি: দিকে চুনারুঘাট থানার সামনে মানববন্ধনের  অনুষ্ঠিত হয়, যেখানে আরও অসংখ্য মানুষ অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন–চারজন আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে, খুব শিগগিরই সবাই আইনের আওতায় আসবে।”

এদিকে নিহত মরতুজ ড্রাইভারের সহকর্মীরা দাবি করেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর