1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

পাইকগাছায় রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেল ৫ নারী

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে “নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, দুর্নীতি দমন কমিশন খুলনার কোর্ট পরিদর্শক অন্তত মজুমদার অন্তু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ ও দিপল বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার জয়ন্ত ঘোষ, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া ও নবলোকের কাজী ফারহানা আফরোজ। অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ৫জন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে গোপালপুর গ্রামের মেহেদী হাসান এর সহধর্মিণী নারী উদ্যোক্তা  হাবিবা আক্তার রিতি(২২), শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাতিখালী গ্রামের আমিন উদ্দিন সরদারের মেয়ে সহকারী জজ সুজাতা আমিন(২৯), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে কমলাপুর গ্রামের বদরদ্দোজা সানার মেয়ে নাসরিন খাতুন(৩২), সফল জননী নারী ক্যাটাগরিতে শ্রীকন্ঠপুর গ্রামের মৃত আব্দুস সামাদ আজাদের সহধর্মিণী ফিরোজা খাতুন (৫৫) তার ৩ সন্তানের মধ্যে দুই ছেলে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং মেয়েটা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে চর লক্ষ্মীখোলা গ্রামের বিপ্লব কান্তি সরকারের সহধর্মিণী তেরেজা গোমেজ (৩৭) হস্তশিল্পের কাজ এবং প্রশিক্ষণ দিয়ে তিনি এলাকার নারীদের স্বাবলম্বী করে তুলছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর