1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

চুনারুঘাটে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) ও ১২০ আউলিয়ার ওরস মোবারক শুরু

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মোঃ জসিম মিয়া চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

চুনারুঘাটে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ৩ দিন ব‍্যাপী পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শুরু হয়েছে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা ও ১২০ আউলিয়ার ওরস মোবারক।

বুধবার সকাল ১০টায় মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি ও নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতীর নেতৃত্বে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় সৈয়দ নজরুল ইসলামসহ খাদেমগণ উপস্থিত থেকে ধর্মীয় এই পবিত্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে শত শত ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠেে।

মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এবারের ওরস মোবারক সম্পন্ন হবে।

এদিকে নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতী বলেন, লাখোর ওপরে ভক্তবৃন্দের অংশ গ্রহণ ও আগমনী ওরস মোবারক হবে ঐতিহাসিক। তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।

উল্লেখ্য, এই ওরস মোবারককে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও বেশি ভক্তের সমাগম হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর