1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

অভয়নগরে জামায়াতের উদ্যোগে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

রিপোর্ট: বি এম শামসুর রহমান

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নওয়াপাড়া ইনিস্টিউট অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল, যিনি ৮৮-যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সেক্রেটারী অধ্যাপক মহিউল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা, পৌর আমির মাওলানা আলতাফ হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওয়াপাড়া পৌরসভার নেতা কর্মী সহ উপজেলার অনান্য নেত্রী বৃন্দ।

অনুষ্ঠান শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর