1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা থানায় অভিযোগ দায়ের

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ৩ আগষ্ট রাত ১০ টার দিকে কতিপয় সন্ত্রাসী হিরন শিকাদারকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় চন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা শিকদার অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, তার পুত্র হিরন শিকদার (৩৬), জগলু মোল্লা (৫০), ইজাজ মোল্লা (৩৫), কামাল শেখ (৫০) সহ কয়েকজন ঘটনার দিন  ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি থেকে রাজনৈতিক আলোচনা করে বাড়ি ফেরার পথে নাউলি সুইচ গেট সংলগ্ন সোনাতলায় পৌছালে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে ওত পেতে থাকা  মৃত ইনতাজ ফারজীর পুত্র কামরুল ফারাজী (৫০),  সিদ্ধিপাশা গ্রামের মৃত জিতু সরদারের পুত্র নাসির উদ্দিন মিলন (৪৪), রামনগর গ্রামের মোজাদ্দের মোল্যার পুত্র আনিচুর রহমান ও কাবিজুর (৪৫), চন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আকবার আলী খাঁন (৬০), মোজাম সরদারের পুত্র চমন সরদার (৩০), সহ প্রায় ৩০ জন দুর্বৃত্ত রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, হকিস্টিক, লাঠি, জিআই পাইপ নিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হিরন, কামাল ও জগলু’কে মৃত ভেবে ফেলে রেখে যায়।

পরবর্তীতে তার সাথে থাকা লোকজন  ও স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে হিরন ও কামাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, আসামীরা অত্র এলাকার সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনদেরকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের  প্রভাব বিস্তার করে  যাচ্ছিলো। আমার ছেলে হিরণ শিকদার আসামীদের উক্ত সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতে বাধা প্রদান করায় আসামীরা আমার ছেলের উপর ক্ষিপ্ত হয় এবং তারা  আমার ছেলেকে খুন জখমের হুমকি দিয়ে আসছিলো । তাদের অনৈতিক কর্মকান্ডের বাধা হয়ে দাড়ানোর কারণে আমার ছেলেকে হত্যার জন্য তারা এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল আলিম বলেন,  একজনকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর