1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

চুনারুঘাটে জমি বিরোধের জেরে হামলা-ছিনতাই, নারীসহ আহত ২

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

মোঃ জসিম মিয়া চুনারুঘাট হবিগঞ্জ প্রতিনিধি:
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত দুইজন আহত হয়েছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের ফান্দ্রাইল এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীপক্ষের ওপর হামলা চালায়।
‎এ সময় হামলাকারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতেই মারমুখী আচরণ করে এবং তাদের তাড়িয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় রেহেনা খাতুন (৫০) নামের এক নারীকে লাঠি দিয়ে আঘাত করলে তার হাতের আঙুল গুরুতর জখম হয়। এছাড়া কাজল মিয়া নামে আরও একজনকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়।
‎অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সুযোগ বুঝে আহত নারীর গলায় থাকা প্রায় ১ ভরি স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়, যার মূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে অন্য ব্যক্তির কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
‎স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎এ ঘটনায় ভুক্তভোগী জুনেদ মিয়া তালুকদার চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
‎এ বিষয়ে চুনারুঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর