1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

অভয়নগরে গভীর রাতে বসতঘরে আগুন লেগে ঘুমের মধ্যেই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে শাহাজাহান মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ আগুনে পুড়ে মারা গেছেন। ১৪ মার্চ শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের দ্বিতীয় তলা মসজিদ সংলগ্ন তার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই শাহাজাহান মোল্লার বসতঘরে আগুন লেগে যায়। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে অসুস্থ ও বয়স্ক শাহাজাহান মোল্লা ঘর থেকে বের হতে পারেননি।

তবে তার স্ত্রী আগুন টের পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু অসুস্থ স্বামীকে বের করে আনতে না পারায় তিনি অসহায়ভাবে চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে আগুনে দগ্ধ হয়ে শাহাজাহান মোল্লার মৃত্যু ঘটে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু জানান, নিহত শাহাজাহানের ছেলেরা সবাই কাজের জন্য বাইরে থাকেন। তিনি ও তার স্ত্রী বাড়িতে থাকতেন। হঠাৎ আগুন লাগার বিষয়টি কেউ বুঝতে পারেনি। আমরা চিৎকার শুনে এগিয়ে এসে দেখি ঘরের সবকিছু পুড়ে গেছে এবং ভেতরে শাহাজাহান মোল্লা আগুনে দগ্ধ হয়ে পড়ে আছেন। ঘটনার পর নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘরের ভেতর থেকে বৃদ্ধ শাহাজাহান মোল্লার মরদেহ উদ্ধার করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনেছিলেন। নিহতের স্ত্রী জানিয়েছেন, তারা দুজনই বয়স্ক মানুষ। তিনি কোনোভাবে ঘর থেকে বের হতে পারলেও তার স্বামী অসুস্থ থাকায় বের হতে পারেননি। ফলে শরীরের অধিকাংশ অংশ পুড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চুলার আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে, হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর