1. admin@dailypollyerkagoj.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় GRDRRIB প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক কমিটিঃ সভাপতি ডাঃ এফ রহমান, সম্পাদক নাসির খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল গ্রেফতার ‎চুনারুঘাটে ‘মাদক সাম্রাজ্য’ আতঙ্ক অভিযোগে অভিযুক্ত কথিত সিন্ডিকেট কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌‍্যালী ও আলোচনা সভা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল ঐতিহ্য ও শিক্ষায় কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস লালমনিরহাটে আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ! ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

অভয়নগরে আইআরএস ইন্টা.লিঃ’র বিরুদ্ধে নাগরিক সুবিধা স্থগিতাদেশসহ আইনানুগ ব্যস্থা গ্রহন

দৈনিক পল্লীর কাগজ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পঠিত

অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের আলিপুরের আবাসিক ও দারুল কুরআন মাদ্রাসার পাশে অপরিকল্পিত ও অবৈধভাবে কয়লা জমা ও ব্যবসা করার জন্য কয়লার মালিক  আইআরএস ইন্টা. লিমিটেডের মালিক আবু মোনসুর আহমেদ  ও আলিপুর এলাকার বাসিন্দা এবং কয়লা মজুদ স্থানের মালিক আবদুর রহিম সরদারে বিরুদ্ধে দুইটি আলাদা নোটিশ যার স্মারক নং- নপৌ/অপৌ- ৩৩৫/১(৪), অপর স্মারক নং- নপৌ/অপৌ- ৩৩৬/১(৪) প্রদান করেছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল।

ইতিপূর্বে ৩ আগস্ট দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ২৭ জুলাই আলীপুর এলাকার দারুল কুরআন মাদ্রাসার কাছে অপরিকল্পিত ভাবে কয়লা মজুদ না রাখতে এবং ৭ দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স অথবা  সরকারি নীতিমালা অনুযায়ী প্রাচীর উঠিয়ে টিনসেড করে কয়লা মজুদ করার জন্য ইউএনও  মৌখিক ভাবে

 নির্দেশ প্রদান করেন। অথচ তা উপেক্ষা করে  তারা তাদের কয়লা জমা ও ব্যবসা করার কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

এমতাবস্থায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় তাদের উভয়পক্ষকে ৩ দিনের মধ্যে তাদেরকে দেওয়া পৌর নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হলে জমির মালিক দায়সারা  জবাব দিলেও কয়লার মালিক নোটিসের কোন জবাব দেয়নি।

এর প্রেক্ষিতে ১১ আগষ্ট (সোমবার) বিকাল ৪ টায় কয়লা মজুদ সংক্রান্ত এক শুনানির জন্য আইআরএস লিঃ, জমির  মালিক, মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক ও এলাকাবাসিকে ডেকে পাঠান  উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুনানির প্রাক্কালে লাইন্সেন্স প্রদর্শন করতে কয়লার মালিক ব্যর্থ হয়। জমির মালিক একইভাবে ব্যর্থ হয়। তাই লাইসেন্স বিহীন অবৈধ কয়লার ড্যাম্পিং ও পৌরসভা কর্তৃক কারণ দর্শানোর নোটিসের জবাব না দেওয়া ও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাদ্রাসার পাশে, আবাসিক এলাকায় আবদুর রহিম সরদারের ভাড়াকৃত জমিতে অপরিকল্পিত ও বেআইনিভাবে কয়লা মজুদ করায় নওয়াপাড়া বাজারের আইআরএস ইন্টা.লিঃ’র বিরুদ্ধে সকল নাগরিক সুবিধার স্থগিতাদেশ দিয়েছেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে মজুদকৃত কয়লা অপসারনের নির্দেশ দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে কয়লার মালিক ও জমির মালিককে  জানিয়েছেন।

উল্লেখ‍্য, উপরোক্ত বিষয়গুলি নিয়ে বিভিন্ন  পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও কয়লা ও জায়গার মালিক কোনরকম ভ্রুক্ষেপ না করে তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর